দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাত ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ২১ হাজার কেজি জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা জিরা ও কার্গো বোট পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই